খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

****
Auf Eidok teilen
খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
Foto: Archiv



বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ (বুধবার) খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’। এ উপলক্ষ্যে খুলনা জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

 অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে সঠিক মান বজায় রাখতে হবে। একটি সফল প্রাণিসম্পদ সেক্টর গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক পশু-পাখি লালন পালন কৌশল সম্পর্কে খামারিদের প্রশিক্ষিত করতে হবে। ক্ষুদ্র খামারি উদ্যোক্তদের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলেই বিষমুক্ত খাবার জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

 খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এ বি এম জাকির হোসেন, খুলনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মো: আব্দুর রহিম ও খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: শরিফুল ইসলাম। খামারিদের পক্ষে বক্তৃতা করেন পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন ও মোঃ তোফাজ্জেল হোসেন তুষার। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 এর আগে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। ৪০টি স্টলে দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল ও অন্যান্য প্রদর্শনযোগ্য প্রাণী, টিকা-ওষুধ-খাদ্যসহ প্রয়োজনীয় প্রযুক্তি, প্রাণিজাত পণ্য, উৎপাদন, সংরক্ষণ পদ্ধতি ও বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শিত হয়। সপ্তাহ উপলক্ষ্যে জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

 জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল ২৭ নভেম্বর দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জোড়াগেটস্থ পশুর হাটের মাঠে বিনামূল্যে হাঁস-মুরগির টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি পালন করা হবে। 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Bezirksnachrichten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 66 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Bezirksnachrichten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 49 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 79 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 47 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Bezirksnachrichten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 23 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 63 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Bezirksnachrichten  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 44 Views