মুক্তাগাছা জমিদারবাড়িতে অশ্লীল কার্যকলাপের অভিযোগ, সাংবাদিক প্রবেশে বাধা
টাংগাইল প্রতিনিধি: (ইসমাইল হোসেন)
ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুক্তাগাছা জমিদারবাড়িতে সম্প্রতি অশ্লীল কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি—সন্ধ্যার পরপরই ঐতিহাসিক স্থাপনাটিতে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যা এলাকার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে একাধিক সাংবাদিককে ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকরা জানান—নিউজ কাভার করতে গেলেও কিছু ব্যক্তিরা পরিচয় জানতে চেয়ে প্রবেশ বন্ধ করে দেয় এবং ভিডিও বা ছবি তুলতে নিষেধ করে।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের অভিযোগ—ঐতিহাসিক পর্যটন স্পটটি দিনের পর দিন অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের আঙিনায় পরিণত হচ্ছে।
এ ঘটনায় যোগাযোগ করা হলে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।