তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি ।..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি ।..
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি ।..
ছবি: সংগৃহীত
আশুলিয়া প্রতিনিধি, শরীফ মিয়া

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি


তাজরীন ফ্যাশনসে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের এই দিনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় প্রায় ১১২ জন শ্রমিকের প্রাণহানি ঘটে এবং শতাধিক শ্রমিক আহত হন। 

ট্র্যাজেডির এই দিনটি স্মরণে সোমবার (২৪ নভেম্বর) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সাধারণ শ্রমিকরা রাজধানীর বিভিন্ন স্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রমিক নেতারা ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ন্যায়বিচারহীনতার প্রতিবাদ জানান। তারা বলেন—“১৩ বছর পার হয়ে গেলেও এখনও বিচার কার্য সম্পন্ন হয়নি। দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া শ্রমিক সমাজের প্রতি চরম অবিচার।”

নেতারা অভিযোগ করেন, বারবার তদন্ত, প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি হয়নি। যে পরিবারগুলো তাদের উপার্জনক্ষম সদস্য হারিয়েছে, তারা আজও ন্যায়বিচার ও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত।

এ সময় বক্তারা বলেন, তাজরীন ট্র্যাজেডি দেশের গার্মেন্টস খাতের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হলেও শ্রমিক নিরাপত্তায় এখনও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। দ্রুত বিচার কার্য সম্পন্ন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সব কারখানায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও অংশ নেন। তারা জানান, দুর্ঘটনার পর সীমিত সহায়তা মিললেও দীর্ঘমেয়াদী চিকিৎসা, পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ তারা পাননি।

আহত শ্রমিকরা বলেন, “১৩ বছর ধরে ভুগছি। কেউ কাজ দিতে চায় না, শরীর আগের মতো নেই। ন্যায়বিচার তো দূরের কথা, চিকিৎসার ব্যয়ও আমাদের নিজেরই বহন করতে হচ্ছে।”

নিহতদের পরিবারগুলো দাবি করেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না গেলে এ ধরনের দুর্ঘটনা বন্ধ হবে না। তারা সরকারের প্রতি দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator