গাজায় র'ক্ত'ক্ষ'য়ী হামলায় যুক্তরাষ্ট্রের হ'স্ত'ক্ষে'প চাইল হামাস | আই নিউজ বিডি

গাজায় র'ক্ত'ক্ষ'য়ী হামলায় যুক্তরাষ্ট্রের হ'স্ত'ক্ষে'প চাইল হামাস

Israeli strikes killed 24, including children, in Gaza, prompting Hamas to urge US intervention to save the fragile ceasefire.
分享到 Eidok
গাজায় র'ক্ত'ক্ষ'য়ী হামলায় যুক্তরাষ্ট্রের হ'স্ত'ক্ষে'প চাইল হামাস
图片:来源收集

ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ ২৪ জন নিহত, আহত ৮৭।

গত শনিবার গাজাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর একের পর এক বিমান হামলায় আবারও রক্ত ঝরল। ছয় সপ্তাহের পুরোনো যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন করে চালানো এসব হামলায় শিশুসহ অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস অবিলম্বে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, শনিবারের হামলায় মোট ২৪ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৮৭ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাগুলোর মধ্যে প্রথমটি গাজা সিটির উত্তরে একটি গাড়ি লক্ষ্য করে চালানো হয়। এরপর মধ্য গাজার জনবহুল দেইর আল-বালাহ এবং নুসেইরাত শরণার্থীশিবিরেও আক্রমণ করা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। আল-শিফা হাসপাতালের পরিচালক রামি মুহান্না এই তথ্য নিশ্চিত করেছেন।

দেইর আল-বালাহে একটি আবাসিক বাড়িতে হামলায় এক নারীসহ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রত্যক্ষদর্শী খলিল আবু হাতাবের বর্ণনায় উঠে এসেছে হামলার তীব্রতা। তিনি বলেন, 'বাইরে তাকাতেই দেখি পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে। পরে দেখি, আমার প্রতিবেশীর বাড়ির ওপরের তলা নেই। এই যুদ্ধবিরতি ভীষণ নড়বড়ে। এমন জীবনে টিকে থাকা যায় না।' আরেক প্রত্যক্ষদর্শী আনাস আল-সালুল জানান, পাশের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল।

গাজা সরকারি জনসংযোগ দপ্তর জানিয়েছে, ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল এখন পর্যন্ত ৪৯৭ বার লঙ্ঘন করেছে। তাদের বিবৃতিতে কঠোর ভাষায় এই কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে, এসব ধারাবাহিক লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট অবমাননা। হামাসও অভিযোগ করেছে, ইসরায়েল ভিত্তিহীন অজুহাতে যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত সীমারেখা পরিবর্তন করছে। তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্র প্রশাসন যেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করে ইসরায়েলকে দায়বদ্ধ করে এবং যুদ্ধবিরতি দুর্বল করার এই অপচেষ্টা বন্ধ করে।

注释 0

没有找到评论