সীমান্ত এলাকা থেকে নারী শিশুসহ আটক ১০

ভারতে অভিবাসী ১০ নারী, পুরুষ ও শিশু অনৈতিকভাবে দেশে বেড়াতে আসার সময় বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছে।..
Share on Eidok
সীমান্ত এলাকা থেকে নারী শিশুসহ আটক ১০
Photo: collected

শুক্রবার রাতে যশোরের চৌগাছায় ভারতীয় সীমান্তের ইন্দ্রপুর গ্রামের মাঠ থেকে তাদের আটককরা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চৌগাছার হিজলি বিওপির সদস্যরা বলছেন, তারা অনুপ্রবেশকারী।
আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের আবু সাঈদ (৫০), তার স্ত্রী ছকিনা খাতুন (৪৩), সাতক্ষীরা জেলার বড়কুপুট গ্রামের মাছুরা খাতুন (৩৫), তার বড়ছেলে নুর জালাল (১৫), ছোটছেলে ওমর ফারুক (১২), এবং মেয়ে মিনারা খাতুন (৭), খুলনার তেরখাদা উপজেলার রাব্বি হাসান (২২), তার স্ত্রী নাসিমা খাতুন (১৮), মেয়ে রাহেলা খাতুন (২) এবং নানি মেহেরুন বিবি (৭০)।
আটককৃতরা বলেছেন, ভারতের বিভিন্ন এলাকায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। দেশে বেড়াতে আসার সময় বিজিবি আমাদের আটক করেছে।

আটক নুর জালাল ভারতের একটি মাদ্রাসায়, ওমর ফারুক ও মিনারা খাতুন সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে।

হিজলি বিওপির কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম বলেন, আটককৃতরা ভারতীয় সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করার সময় টহলদলের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বেআইনিভাবে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন Bangladesh জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 41 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের Bangladesh দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 86 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Bangladesh স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 92 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান Bangladesh কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 78 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত Bangladesh বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 99 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল Bangladesh মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 177 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ Bangladesh রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 94 Views