শুক্রবার রাতে যশোরের চৌগাছায় ভারতীয় সীমান্তের ইন্দ্রপুর গ্রামের মাঠ থেকে তাদের আটককরা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চৌগাছার হিজলি বিওপির সদস্যরা বলছেন, তারা অনুপ্রবেশকারী।
আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের আবু সাঈদ (৫০), তার স্ত্রী ছকিনা খাতুন (৪৩), সাতক্ষীরা জেলার বড়কুপুট গ্রামের মাছুরা খাতুন (৩৫), তার বড়ছেলে নুর জালাল (১৫), ছোটছেলে ওমর ফারুক (১২), এবং মেয়ে মিনারা খাতুন (৭), খুলনার তেরখাদা উপজেলার রাব্বি হাসান (২২), তার স্ত্রী নাসিমা খাতুন (১৮), মেয়ে রাহেলা খাতুন (২) এবং নানি মেহেরুন বিবি (৭০)।
আটককৃতরা বলেছেন, ভারতের বিভিন্ন এলাকায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। দেশে বেড়াতে আসার সময় বিজিবি আমাদের আটক করেছে।
আটক নুর জালাল ভারতের একটি মাদ্রাসায়, ওমর ফারুক ও মিনারা খাতুন সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে।
হিজলি বিওপির কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম বলেন, আটককৃতরা ভারতীয় সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করার সময় টহলদলের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বেআইনিভাবে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0