বগুড়া ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাই নিঃস্ব | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাই নিঃস্ব

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এতে তিন ভাইয়ের ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।..
I-share sa Eidok
বগুড়া ধুনটে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাই নিঃস্ব
Larawan: kuha mula sa arkibo

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামের পল্লি চিকিৎসক মৃত আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তার তিন ছেলে শহিদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানা ওই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আসরের নামাজের সময় হঠাৎ করে মাসুদ রানার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা শহিদুল ইসলাম ও সুইট রানার টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় তিন ভাইয়ের ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল ও ঘরের টিনের বেড়াও আগুনে পুড়ে যায়। স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার করে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাড়ির কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত সুইট রানা বলেন, ‘আগুনে আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। এতে আমরা তিন ভাই একেবারে নিঃস্ব হয়ে গেছি। ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকার মতো।’

ধুনট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় স্থানীয়রা অনেকাংশে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 23 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views