বগুড়া ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাই নিঃস্ব | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাই নিঃস্ব

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এতে তিন ভাইয়ের ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।..
Eidok-এ শেয়ার
বগুড়া ধুনটে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাই নিঃস্ব
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামের পল্লি চিকিৎসক মৃত আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তার তিন ছেলে শহিদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানা ওই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আসরের নামাজের সময় হঠাৎ করে মাসুদ রানার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা শহিদুল ইসলাম ও সুইট রানার টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় তিন ভাইয়ের ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল ও ঘরের টিনের বেড়াও আগুনে পুড়ে যায়। স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার করে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাড়ির কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত সুইট রানা বলেন, ‘আগুনে আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। এতে আমরা তিন ভাই একেবারে নিঃস্ব হয়ে গেছি। ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকার মতো।’

ধুনট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় স্থানীয়রা অনেকাংশে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 60 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Bezirksnachrichten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Bezirksnachrichten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Bezirksnachrichten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Bezirksnachrichten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Bezirksnachrichten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views