ফেনীর ফাজিলপুর এলাকায় আজ বৃহস্পতিবার ২০ নবেম্বর সকালে ট্রেনের ছাদে যাতায়াতের সময় পড়ে এক অজ্ঞাত কিশোর (১৫) মারা গেছে। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে ফেনী জিআরপি পুলিশকে খবর দেন।
ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ এসআই দীপক দেওয়ান জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে ওঠে যাত্রা করছিল কিশোরটি। অজ্ঞাত কারণে উপর থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোরের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উদ্ধার কার্যক্রম চলছে এবং মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিহতের পরিচয় জানাতে বা স্বজনদের সন্ধান দিতে কেউ সহায়তা করতে চাইলে দ্রুত ফেনী জিআরপি পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Appen „Eye News BD“
Kommentarer 0