পিরোজপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে..
Condividi su Eidok
পিরোজপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Foto: archivio

এমন আহ্বান জানিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। 

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা ও অন্যের ওপর দোষারোপের সংস্কৃতি পরিহার করে ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে না পারলে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের চারপাশের পরিবেশ ও সমস্যার উন্নয়ন কাজ থেকে শুরু করাই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। অপেক্ষা না করে নিজেদেরকেই অগ্রণী হতে হবে।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী তরুণদের আবেগ, উন্মাদনা ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে বাংলাদেশের অগ্রগতির গতিপথকে সঠিক দিকে চালিত করতে। এজন্য প্রয়োজন ধৈর্য, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ও আশাবাদের সমন্বয়। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের কর্মস্পৃহা ও মতামত বাস্তবায়িত হলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক জ্ঞানচর্চায় মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 1 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views