পিরোজপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে..
Eidok-এ শেয়ার
পিরোজপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এমন আহ্বান জানিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। 

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা ও অন্যের ওপর দোষারোপের সংস্কৃতি পরিহার করে ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে না পারলে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের চারপাশের পরিবেশ ও সমস্যার উন্নয়ন কাজ থেকে শুরু করাই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। অপেক্ষা না করে নিজেদেরকেই অগ্রণী হতে হবে।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী তরুণদের আবেগ, উন্মাদনা ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে বাংলাদেশের অগ্রগতির গতিপথকে সঠিক দিকে চালিত করতে। এজন্য প্রয়োজন ধৈর্য, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ও আশাবাদের সমন্বয়। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের কর্মস্পৃহা ও মতামত বাস্তবায়িত হলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক জ্ঞানচর্চায় মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন أخبار المنطقة বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি أخبار المنطقة মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু أخبار المنطقة প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় أخبار المنطقة মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views