দিনাজপুর

দিনাজপুরে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলের চেষ্টা,পর্ণোগ্রাফী আইনে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে ধরা

নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরারিপুর গ্রামের মিজানুর হকের ছেলে মেহেদী হাসান (৩৩) বিয়ে সংসারের ৪ বছর পর গত ১৭ সালের ৭ সেপ্টেম্বর স্ত্রীকে তালাক দেয়। পরে বিভিন্ন মাধ্যমে সেই স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তোল..
Del på Eidok
দিনাজপুরে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলের চেষ্টা,পর্ণোগ্রাফী আইনে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে ধরা
Foto: arkiv
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  > ফেসবুকে অন্তরঙ্গ মুহুর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ডিভোর্সি স্ত্রীকে ব্লাক মেইলিংয়ের চেষ্টায় মামলায় অভিযুক্ত সাবেক স্বামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব ১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানীর সদস্যরা। গ্রেপ্তার এড়াতে শহরে আত্বগোপন করেছিল সে।
 
মামলার বিবরন দিয়ে র‍্যাব ১৩ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরারিপুর গ্রামের মিজানুর হকের ছেলে মেহেদী হাসান (৩৩) বিয়ে সংসারের ৪ বছর পর গত ১৭ সালের ৭ সেপ্টেম্বর স্ত্রীকে তালাক দেয়। পরে বিভিন্ন মাধ্যমে সেই স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তোলার প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু অভিমানী স্ত্রী প্রস্তাবে রাজি হয়নি। উদ্ভুত পরিস্থিতিতে সে দাম্পত্যকালীন সময়ে ধারন করা  উভয়ের অন্তরঙ্গ মুহুর্তের কিছু ছবি ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিকটিমের ভাবির ফেসবুক মেসেঞ্জারে প্রেরণ করে বিয়ের জন্য রাজি করাতে চাপ দিচ্ছিল।  প্রস্তাবে রাজি না হলে ফেসবুক গ্রুপে সেইসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল । এঘটনায় তার ডিভোর্সি স্ত্রী ভিকটিম বাদী হয়ে গত ১৬ নভেম্বর নবাবগঞ্জ থানায় পর্ণোগ্রাফী আইন ২০১২ এর ৮(২)/৮(৩)/৪ ধারায় দায়ের করে।  মামলা নং- ০৭/২৬২। 
অন্যদিকে গ্রেফতার এড়াতে অভিযুক্ত চতুরতার সাথে আত্মগোপন করে। গোয়েন্দা তৎপরতা চালিয়ে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল গতকাল সোমবার বিকালে ৪৮ ঘন্টার মধ্যে তাকে জেলা শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ের সামনে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।  
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! Forbrydelse Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 95 Views গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার Forbrydelse গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 107 Views কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে Forbrydelse কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 Views জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল Forbrydelse জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 Views ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী Forbrydelse ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 Views কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি Forbrydelse কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 138 Views ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ Forbrydelse ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 Views