সাতক্ষীরা-১ আসনের দাড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক’র… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরা-১ আসনের দাড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক’র দেবহাটায় গণসংযোগ ও পথসভা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় গণসংযোগ ও পথসভা করেছে সাতক্ষীরা-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক..
שיתוף ב-Eidok
সাতক্ষীরা-১ আসনের দাড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক’র দেবহাটায় গণসংযোগ ও পথসভা
צילום: ארכיון

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় গণসংযোগ ও পথসভা করেছে সাতক্ষীরা-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
 
সোমবার (১৭ নভেম্বর '২৫) নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে গাজিরহাট বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। পরে ঘোনাপাড়া রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠ প্রঙ্গণে মহিলা সমাবেশ, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়’র শিক্ষকদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের সার্বিক খোঁজ নেন তিনি। এরপর দুপুরে নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় ও জোহরের নামাজ শেষে মুসলিদের সাথে কুশলবিনিময়, শ্রমিককল্যান ফেডারেশন’র ৮নং ওয়ার্ড সভাপতি আঃ কুদ্দুশ’র পিতার জানাযার নামাজ পড়ান।
 
এছাড়া বিকাল ৪টায় নাংলা বাজারে নির্বাচনী ও সাধারণ সভা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম ও অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসেন, আব্দুল গফুর সরদার, শেখ ইসরাঈল আসেক মাগফুর, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী একরামুল কবির বকুল, সহ-সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাকির হোসেন, সেক্রেটারী মো. খালিদ মাহমুদ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে פוליטיקה নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 85 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি פוליטיקה গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 59 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা פוליטיקה আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর פוליטיקה পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের פוליטיקה নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 64 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 86 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 66 Views