শিক্ষাখাতে শৃঙ্খলা ফেরানো ও ননএমপিও শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণের প্রস্তাব নিয়ে জামায়াত নেতার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে।
ননএমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বদলীয় জাতীয় নেতৃবৃন্দ। গতকাল সোমবার (১৭ নভেম্বর), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে করণীয় শীর্ষক পরামর্শমূলক মতবিনিময় ছিল।
প্রতিনিধি দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি ও বামপন্থী দলের গুরুত্বপূর্ণ নেতা এবং শিক্ষক সংগঠনের মহাসচিবেরা উপস্থিত ছিলেন, যা রাজনৈতিক ঐক্যের এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "শিক্ষাখাতে শৃঙ্খলা ফেরাতে এখনই পদক্ষেপ নেওয়া দরকার।" তিনি শিক্ষকদের অবিলম্বে রাজপথ ছেড়ে ঘরে ফেরার আহ্বান জানান। তবে, তিনি জোর দিয়ে বলেন, শিক্ষকদের খালি হাতে ফিরিয়ে না দিয়ে অন্ততঃ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার প্রস্তাব তারা শিক্ষা উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে রেখেছেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, এটি সরকারের জন্য সহযোগিতামূলক একটি নতুন পদক্ষেপ। সকল রাজনৈতিক দল যদি একমত হয়ে শিক্ষাব্যবস্থার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে সরকারকে পরামর্শ দেয়, তবে সরকারের কাজ করা সহজ হবে। তিনি বলেন, এমন ঐক্য জাতির জন্য শুভ লক্ষণ। অধ্যাপক মুজিবুর রহমান আরও জানান, তাদের প্রস্তাব মানা না হলে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক, জামায়াতে ইসলামী তাদের শিক্ষকদের দাবি পূরণে সহযোগিতা করবে।
Aplikasi 'Eye News BD'
Komentar 0