কালোবাজারে সার বিক্রির প্রতিবাদে  লাইসেন্স বাতিলসহ ডিলারের বিচারের দাবিতে কৃষকের বিক্ষোভ

৪নং শেখপুরার মাস্তান বাজার এলাকার বিএডিসি সার ডিলার মেসার্স আমেনা ট্রেডার্সের সত্বাধিকারী আবেদুল ইসলাম দীর্ঘদিন ধরেই বরাদ্ধ সার কৃষকদের কাছে বিক্রি না করে বেশী লাভের আশায়  কালো বাজারে বিক্রি করে আসছে।..
مشاركة على Eidok
কালোবাজারে সার বিক্রির প্রতিবাদে  লাইসেন্স বাতিলসহ ডিলারের বিচারের দাবিতে কৃষকের বিক্ষোভ
الصورة: مجمّعة
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  > কৃষকের জন্য বিএডিসির বরাদ্ধ সার কালোবাজারে বিক্রির   প্রতিবাদে এবং লাইসেন্স বাতিলসহ ডিলারের বিচারের দাবিতে হাতে কোদাল ও বাউকা হাতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি করেছে কৃষকরা। আজ রোববার সকালে ওই কর্মসূচি পালন করেছে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষকরা।  পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।  
 
স্মারকলিপিতে দাবি করা হয়, ৪নং শেখপুরার মাস্তান বাজার এলাকার বিএডিসি সার ডিলার মেসার্স আমেনা ট্রেডার্সের সত্বাধিকারী আবেদুল ইসলাম দীর্ঘদিন ধরেই বরাদ্ধ সার কৃষকদের কাছে বিক্রি না করে বেশী লাভের আশায়  কালো বাজারে বিক্রি করে আসছে। খোলা বাজারে অতিরিক্ত দামে সার কিনে চাষাবাদ করায় ফসল উৎপাদন খরচ বাড়ছে।
  এদিকে গত ১০ নভেম্বর শহরের মহারাজা মোড়ে সারভর্তি ট্রাক্টরসহ চালকসহ ৪ জনকে  আটক করে কোতয়ালী পুলিশের হাতে তুলে দেন তারা। ওই সার বিএডিসির স্হানীয় ডিলার  আবেদুল ইসলামের বলে অভিযোগ করছেন কৃষকরা। তবে স্হানীয়দের চাপের মুখে চালক স্বীকার করেন ট্রাক্টর ভর্তি সারের মালিক আবেদুল ইসলাম। পরে এব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন বিএডিসির একজন কর্মকর্তা।  তবে কারো বিরুদ্ধে কোন আইনি ব্যবস্হা নেওয়া হয়নি। 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে أخبار المنطقة নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 72 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল أخبار المنطقة ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন أخبار المنطقة খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ أخبار المنطقة কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার أخبار المنطقة সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন أخبار المنطقة সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ أخبار المنطقة সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views