বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুইজন আটক | আই নিউজ বিডি

বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুইজন আটক

নওগাঁর বদলগাছীতে কোলা এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে।..
Eidokでシェア
বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুইজন আটক
写真:提供

জানা যায়, শনিবার রাত প্রায় ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা কাম্পের সেনাবাহিনীর সদস্যরা কোলা এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের মোসলেম এর ছেলে রাহেলের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আকরাম হোসেন এর কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সেনাবাহিনীর নওগাঁ সেনা কাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

コメント 0

コメントがありません