আওয়ামী ফ্যাসিস্ট আমলে অত্যাচার-নির্যাতন মামলা-হামলার শিকার হয়েছি | আই নিউজ বিডি

আওয়ামী ফ্যাসিস্ট আমলে অত্যাচার-নির্যাতন মামলা-হামলার শিকার হয়েছি

****
Eidok-এ শেয়ার
আওয়ামী ফ্যাসিস্ট আমলে অত্যাচার-নির্যাতন মামলা-হামলার শিকার হয়েছি
ছবি: সংগৃহীত

আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা অনেক অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছি বলে মন্তব্য করেন নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন আমাদের বিরুদ্ধে শিবপুরে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছিল। এক হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছিল। আমি নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দিন আওয়ামী ফ্যাসিস্টরা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। যে কোনো সময় তারা যে কোনো ধরণের সহিংসতা সৃষ্টি করতে পারে। এব্যাপারে তিনি বিএনপিসহ সহযোগী সকল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর অবস্থান নেয়ার জন্য আহবান জানিয়েছেন। 

 

এসময় উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি তোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। 

সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ফ্যাস্টুন-ব্যানার ও বাঢ্যযন্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিশাল র‌্যালী শিবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politik জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 16 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Politik মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Politik টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politik সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 138 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 73 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 116 Views