আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা অনেক অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছি বলে মন্তব্য করেন নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন আমাদের বিরুদ্ধে শিবপুরে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছিল। এক হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছিল। আমি নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দিন আওয়ামী ফ্যাসিস্টরা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। যে কোনো সময় তারা যে কোনো ধরণের সহিংসতা সৃষ্টি করতে পারে। এব্যাপারে তিনি বিএনপিসহ সহযোগী সকল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর অবস্থান নেয়ার জন্য আহবান জানিয়েছেন।
এসময় উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি তোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ফ্যাস্টুন-ব্যানার ও বাঢ্যযন্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিশাল র্যালী শিবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0