ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় অবস্থিত সদ্য নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি স্থানীয়ভাবে স্পর্শকাতর ও উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, স্মৃতিস্তম্ভটি নির্মাণের পর এর চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী, তারকাটা বা গেট না থাকায় এটি পুরোপুরি উন্মুক্ত ছিল। কেবল সিসিটিভি ক্যামেরার ওপর নির্ভর করা হয়েছে, যা নিরাপত্তার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন এলাকাবাসী। তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত তদন্ত চালানোর দাবি জানান।
স্থানীয় সচেতন মহল জানায়,
“রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন। স্মৃতিস্তম্ভের চারপাশে সুরক্ষিত বেষ্টনী থাকলে এ ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না।”
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
App „Eye News BD”
Comments 0