তোমার প্রতি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তোমার প্রতি

Md Abu Munif Al Mukim AL MUKIM avatar   
Md Abu Munif Al Mukim AL MUKIM
তোমার প্রতি
তোমার প্রতি
ছবি: সংগৃহীত
তুলটের লেখকমঞ্চে প্রকাশিত একটি কবিতা

আবেদন করি, ওগো তোমার কাছে
আজীবন তুমি থেকো আমার পাশে।
মিনতি আমার তোমার প্রতি
থেকো হয়ে মোর জীবনের বিশ্বস্ত সাথী ।

অনুনয় করে এতটুকু বলে যাই
নিঃস্বার্থভাবে তোমার ভালোবাসা যেন পাই ।
স্নেহ ভরা কন্ঠে তোমায় বলে যাই
আমি আছি তোমার পাশে, চিন্তা কোনো নাই ।

একরাশ রঙ্গিন স্বপ্ন সাজিয়ে নিয়ে তোমার কাছে
বলবো আমি, তুমি ছাড়া এত আপন আমার কে-বা আছে ।
দু-হাত তুলে সৃষ্টিকর্তার কাছে করি প্রার্থনা
সুখে দুখে পাশাপাশি যেন থাকি দুজনা ।

نظری یافت نشد


News Card Generator