বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের পর অবশেষে সিসি ক্যামেরা | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের পর অবশেষে সিসি ক্যামেরা

বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের পর অবশেষে সিসি ক্যামেরা
Поделиться в Eidok
বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের পর অবশেষে সিসি ক্যামেরা
Фото: из открытых источников

 

জেলা প্রতিনিধি,বরগুনা।।

বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের পর অবশেষে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ৷ গত রাতে অগ্নিসংযোগের পর আজ (১৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে স্মৃতি স্তম্ভ এলাকায় একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এর আগে গত রাত দেড়টার দিকে বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা' এমন একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় স্মৃতি স্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দূর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান করে।ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়য়ন্ত্রনে আনে পুলিশ। এরপর আজ বেলা ১২ টার দিকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই স্মৃতি স্তম্ভে এসে শেষ। এসময় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন মাহমুদ বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় আগেই সিসি ক্যামেরা লাগানো উচিত ছিলো। পুলিশের টহলের মধ্যেও কিভাবে এখানে অগ্নিসংযোগ ঘটানো হলো তা আমার বোধগম্য নয়। তবে ঘটনার পর হলেও যে এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সেজন্য প্রশাসনকে ধন্যবাদ। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন নিরাপত্তা ব্যাবস্থা আরো জোড়দার করে।

বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. সুজন বলেন, এত নিরাপত্তা থাকা সত্বেও এমন নিরাপত্তা বেষ্টনির মধ্যে কিভাবে এ ঘটনা ঘটল তা আমার বোধগম্য না। এর আগে এই এলাকায় নানা ঘটনা ঘটেছে৷ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা জোরদার করার দাবি রইলো।

এবিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, আমরা আগেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছি। গত রাত দেড়টার দিকে কয়েকজন বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ ঘটায়। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের ধরা যায়নি, তারা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, গণপূর্ত বিভাগ স্তম্ভের দায়িত্বে। আমরা আগেই তাদের সাথে কথা বলেছি জেলা প্রসাশক মহোদয় কথা বলেছে, কোথায় ক্যামেরা স্থাপন করা হয়ে তাও আগেই বলেছি দিয়েছি আমরা।

কোনো কারনে তারা সিসি ক্যামেরা স্থাপন করতে পারেনি। পরে আজকে আমি তাদেরকে আবার বলেছি বলেছি, তারা সিসি ক্যামেরা স্থাপনের কাজ করছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Районные новости দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 59 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Районные новости চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 43 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 72 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 45 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Районные новости লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 20 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Районные новости ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 62 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Районные новости  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 42 Views