গাজীপুরে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল দাড়িয়ে থাকা বাস। | আই নিউজ বিডি

গাজীপুরে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল দাড়িয়ে থাকা বাস।

Ismail Hossen avatar   
Ismail Hossen
গাজীপুরে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল দাড়িয়ে থাকা বাস।
গাজীপুরে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল দাড়িয়ে থাকা বাস।
ছবি: সংগৃহীত
****

গাজীপুরে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল দাড়িয়ে থাকা বাস।

গাজীপুর প্রতিনিধি: ইসমাইল হোসেন 
গাজীপুর মেট্রো বাসন থানা এলাকায় দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে গত রাতে অজ্ঞাতপরিচয় দুবৃর্ত্তরা আগুন দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি রাস্তায় পার্ক করে রাখা ছিল। হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি এসে দ্রুত আগুন লাগিয়ে পালিয়ে যায়।

আগুনে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকাবাসীর মাঝে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

Inga kommentarer hittades


News Card Generator