যশোরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় গণপিটুনি | আই নিউজ বিডি

যশোর

যশোরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় গণপিটুনি

যশোরে গভীর রাতে গরু চুরি করতে গিয়ে হাসান (২২) নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। তাকে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তবে, তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।..
Eidok'ta paylaş
যশোরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় গণপিটুনি
Fotoğraf: derleme

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রাইমানিক গ্রামে এই ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গরু চুরি করার উদ্দেশ্যে কয়েকজন সদর উপজেলার কচুয়া ইউনিয়নে হানা দেয়। তারা রায়মানিক গ্রামের বাহুারুল ইসলাম ও পলাশদের বাড়িতে প্রবেশ করে।

সেখান থেকে গরু নিয়ে ট্রাকে ওঠানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন।

তখন আশপাশ থেকে প্রতিবেশীরা বেরিয়ে ধাওয়া করলে কয়েকজন পালিয়ে গেলেও হাসান ধরা পড়েন। জনতা এসময় তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হাসানকে উদ্ধার করে।

তাকে বুধবার (১২ নভেম্বর) সকালে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহত হাসানের শরীরে সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন Diğer বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 27 Views জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর Diğer জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর 58 Views ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা Diğer ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা 40 Views রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! Diğer রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! 139 Views ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Diğer ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 97 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Diğer এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 92 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Diğer ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 92 Views