যশোরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় গণপিটুনি | আই নিউজ বিডি

যশোর

যশোরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় গণপিটুনি

যশোরে গভীর রাতে গরু চুরি করতে গিয়ে হাসান (২২) নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। তাকে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তবে, তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।..
Eidok-এ শেয়ার
যশোরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় গণপিটুনি
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রাইমানিক গ্রামে এই ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গরু চুরি করার উদ্দেশ্যে কয়েকজন সদর উপজেলার কচুয়া ইউনিয়নে হানা দেয়। তারা রায়মানিক গ্রামের বাহুারুল ইসলাম ও পলাশদের বাড়িতে প্রবেশ করে।

সেখান থেকে গরু নিয়ে ট্রাকে ওঠানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন।

তখন আশপাশ থেকে প্রতিবেশীরা বেরিয়ে ধাওয়া করলে কয়েকজন পালিয়ে গেলেও হাসান ধরা পড়েন। জনতা এসময় তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হাসানকে উদ্ধার করে।

তাকে বুধবার (১২ নভেম্বর) সকালে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহত হাসানের শরীরে সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি אַחֵר ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 55 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি אַחֵר এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 71 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব אַחֵר ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 74 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় אַחֵר ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 63 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় אַחֵר লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 53 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ אַחֵר হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 72 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন אַחֵר হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 47 Views