ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ-রাণীশংকৈল আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহিদুর রহমান জাহিদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ রিলিজ পেয়েছেন। দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন,
“আমি এখন আগের চেয়ে স্বাস্থ্যগতভাবে অনেক ভালো আছি। পীরগঞ্জ ও রাণীশংকৈলবাসীর দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ আমাকে সুস্থতার পথে ফিরিয়ে এনেছে। আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সেবা করতে পারি।”
তার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার সব ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।
অন্যদিকে তাঁর সুস্থতার খবরে পীরগঞ্জ ও রাণীশংকৈল এলাকায় স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার সাধারণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অব্যাহত রেখেছেন।
"Eye News BD" app
Mga komento 0