অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের… | আই নিউজ বিডি

শেরপুর

অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা ॥ আটক ১

বগুড়ার শেরপুরে মোবাইলে থাকা অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে সুলতান বাদশা(৩৩) নামের এক টাউলস মিস্ত্রীকে আটক করেছে পুলিশ। ১০ নভেম্বর সোমবার রাতে গৃহব..
Eidok-এ শেয়ার
অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা ॥ আটক ১
ছবি: সংগৃহীত




জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের গৃহবধু নাজমা খাতুনের সাথে তার বাড়ি টাইলসের কাজ করার সুবাদে শেরপুর উপজেলার শহাবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের আসাদুলের ছেলে সুলতান বাদশার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুলতান ওই গৃহবধুর মোবাইল থেকে তার অর্ধনগ্ন ভিডিও ক্লিপ কৌশলে নিজের ফোনে পার করে নেয়। এরপর থেকে সুলতান ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে বলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে। সেই ভিডিও ডিলিট করার কথা বলে গত ১৪ সেপ্টেম্বর অনুমানিক দুপুর সাড়ে ১২ দিকে খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের পশ্চিম পাশে জনৈকা রিনা আক্তারের ভাড়া বাসায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে থানায় আসতে চাইলে সুলতান বাদশা তাকে প্রাননাশের হুমকি দেয়। এভাবে দিন দিন তার অত্যাচার বেড়ে যাওয়ায় গত ১০ নভেম্বর সোমবার রাতে ওই গৃহবধু বাদি হয়ে সুলতান বাদশা ও তার কাজে সহযোগিতাকারী ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সুলতান বাদশা কে আটক করে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জয়নুল আবেদিন বলেন, মামলার ১ নং আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তনাধীন রয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جرم গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جرم নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جرم দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جرم দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جرم সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جرم ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جرم শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views