অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের… | আই নিউজ বিডি

শেরপুর

অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা ॥ আটক ১

বগুড়ার শেরপুরে মোবাইলে থাকা অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে সুলতান বাদশা(৩৩) নামের এক টাউলস মিস্ত্রীকে আটক করেছে পুলিশ। ১০ নভেম্বর সোমবার রাতে গৃহব..
Eidok-এ শেয়ার
অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা ॥ আটক ১
ছবি: সংগৃহীত




জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের গৃহবধু নাজমা খাতুনের সাথে তার বাড়ি টাইলসের কাজ করার সুবাদে শেরপুর উপজেলার শহাবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের আসাদুলের ছেলে সুলতান বাদশার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুলতান ওই গৃহবধুর মোবাইল থেকে তার অর্ধনগ্ন ভিডিও ক্লিপ কৌশলে নিজের ফোনে পার করে নেয়। এরপর থেকে সুলতান ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে বলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে। সেই ভিডিও ডিলিট করার কথা বলে গত ১৪ সেপ্টেম্বর অনুমানিক দুপুর সাড়ে ১২ দিকে খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের পশ্চিম পাশে জনৈকা রিনা আক্তারের ভাড়া বাসায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে থানায় আসতে চাইলে সুলতান বাদশা তাকে প্রাননাশের হুমকি দেয়। এভাবে দিন দিন তার অত্যাচার বেড়ে যাওয়ায় গত ১০ নভেম্বর সোমবার রাতে ওই গৃহবধু বাদি হয়ে সুলতান বাদশা ও তার কাজে সহযোগিতাকারী ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সুলতান বাদশা কে আটক করে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জয়নুল আবেদিন বলেন, মামলার ১ নং আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তনাধীন রয়েছে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 65 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Forbrydelse দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Forbrydelse চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 46 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Forbrydelse কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Forbrydelse আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views