জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের গৃহবধু নাজমা খাতুনের সাথে তার বাড়ি টাইলসের কাজ করার সুবাদে শেরপুর উপজেলার শহাবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের আসাদুলের ছেলে সুলতান বাদশার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুলতান ওই গৃহবধুর মোবাইল থেকে তার অর্ধনগ্ন ভিডিও ক্লিপ কৌশলে নিজের ফোনে পার করে নেয়। এরপর থেকে সুলতান ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে বলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে। সেই ভিডিও ডিলিট করার কথা বলে গত ১৪ সেপ্টেম্বর অনুমানিক দুপুর সাড়ে ১২ দিকে খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের পশ্চিম পাশে জনৈকা রিনা আক্তারের ভাড়া বাসায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে থানায় আসতে চাইলে সুলতান বাদশা তাকে প্রাননাশের হুমকি দেয়। এভাবে দিন দিন তার অত্যাচার বেড়ে যাওয়ায় গত ১০ নভেম্বর সোমবার রাতে ওই গৃহবধু বাদি হয়ে সুলতান বাদশা ও তার কাজে সহযোগিতাকারী ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সুলতান বাদশা কে আটক করে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জয়নুল আবেদিন বলেন, মামলার ১ নং আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তনাধীন রয়েছে।
অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের… | আই নিউজ বিডি
অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী শেরপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা ॥ আটক ১
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0