দিনাজপুর

দিনাজপুর রাতভর ডিবির অভিযান, গ্রেপ্তারসহ মাদক উদ্ধার

****
Podijeli na Eidoku
দিনাজপুর রাতভর ডিবির অভিযান, গ্রেপ্তারসহ মাদক উদ্ধার
Foto: arhiva
স্টাফ রিপোর্টার,দিনাজপুর > দিনাজপুরে রাতভর পৃথক স্হানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ডিবি পুলিশ। অভিযানে ১৩শত পিস ইয়াবা এবং ৩২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। 
জানা গেছে, পুলিশ সুপার মারুফাত_হুসাইনের পরামর্শ অনুসরন করে রবিবার দিনগত মধ্য রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনোয়ার হোসেনের  নেতৃত্বে  ডিবি'র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে  বোচাগঞ্জের ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় শফিকুল ইসলামের বসতবাড়ীর পেছনে পুকুর সংলগ্ন হাঁসের খামারে অভিযান পরিচালনা করে।  এসময় ২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে খামারের মাচার উপরে লুকিয়ে রাখা ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে  কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরো ১জন সহযোগী আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার ৩ জনের মধ্যে শহিদুল ইসলাম (৩৮), ইশানিয়ার মহব্বতপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। শফিকুল ইসলাম (৩২) একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং আমিনুল ইসলাম (৩০) কাহারোলের রামপুরা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
এর আগে জেলা শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামী মোঃ আনিছুর রহমান (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩শত পিস_ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছেন তারা। তার তথ্যের ভিত্তিতে হাকিমপুরের বিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এরফান আলী (৩৫) আরেক মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তারসহ ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও চিরিরবন্দরে পৃথক অভিযানে ৫শত পিচইয়াবাসহ আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! Zločin Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 96 Views গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার Zločin গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 108 Views কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে Zločin কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 Views জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল Zločin জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 Views ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী Zločin ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 Views কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি Zločin কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 139 Views ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ Zločin ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 Views