দেশে যত সংকট ,সব সাজানো নাটক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল । | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

দেশে যত সংকট ,সব সাজানো নাটক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ।

এ সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দু:খ কষ্ট বোঝেনা। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে, ফ্যামিলি কার্ড করা হবে।..
Dela på Eidok
দেশে যত সংকট ,সব সাজানো নাটক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ।
Foto: arkiv

এ সরকার জনগণের কথা বোঝেনা বলেই কৃষক আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলআম আলমগীর।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার দুপুরে মির্জা আলমগীরের নিজ নির্বাচনী জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

 

গণভোট হবে নির্বাচনের দিনে উচ্চারন করে মির্জা আলমগীর বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরী করা আর নাটক। জনগণ এসব বুঝেনা। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট-সনদ কি? এসব জনগণ বোঝেনা। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবনা তা সংসদে গিয়ে পাস হবে।

 

গণহত্যা ও গণ অভ্যুত্থান বিষয়ে মির্জা আলমগীর বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো, সেসময় পশ্চিম পাকিস্থানীরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের ওপর, আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।

 

জামায়াত ও নিজের শেষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কি করেছি আর তারা কি করেছে এটা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবেনা। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন আপনারা।

 

এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম,সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Övrig কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 187 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Övrig নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views