দুর্যোগ মোকাবেলায় গৌরিচন্নায় এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক প্রশিক্ষণ | আই নিউজ বিডি

দুর্যোগ মোকাবেলায় গৌরিচন্নায় এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক প্রশিক্ষণ

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে জাগোনারীর বাস্তবায়নে এসিটি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি প্রশিক্ষণ কর্মসূচি। <br> <br>শনিবা..
I-share sa Eidok
দুর্যোগ মোকাবেলায় গৌরিচন্নায় এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক প্রশিক্ষণ
Larawan: kuha mula sa arkibo

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে জাগোনারীর বাস্তবায়নে এসিটি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক  গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি প্রশিক্ষণ কর্মসূচি।

শনিবার (৮ নভেম্বর) পাঠশালা ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার মানুষকে দুর্যোগ মোকাবিলায় আরও সক্ষম ও সচেতন করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। যাদের মধ্যে ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সিবিও সদস্য, সিপিপি, রেডক্রিসেন্ট, যুব টিম সদস্যসহ স্থানীয় নারী-পুরুষ, যুবক, শিক্ষক ও সমাজকর্মীরা এতে অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলায় দুর্যোগে সক্ষমতা বাড়াতে এন্টিসিপেটরি একশন ট্রিগারিং ক্রাইটেরিয়া ও প্রোটোকল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং অংশগ্রহণকারীরা এ বিষয় তাদের মতামত তুলে ধরেন। 


প্রশিক্ষণ পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. আহমেদ পারভেজ। তার প্রাণবন্ত উপস্থাপনা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি করে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। এসময় বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Iba pa কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 187 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Iba pa নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views