শাহজাহানপুর থানা পুলিশের হাতে বার্মিজ চাকুসহ আটক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শাহজাহানপুর থানা পুলিশের হাতে বার্মিজ চাকুসহ আটক ১

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
শাহজাহানপুর থানা পুলিশের হাতে বার্মিজ চাকুসহ আটক ১
শাহজাহানপুর থানা পুলিশের হাতে বার্মিজ চাকুসহ আটক ১
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ একজন বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের হাতে আটক মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ।
বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার ৮ নভেম্বর রাত অানুমানিক ১.২০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি মধ্যপাড়া সাবেক মেম্বার মোজাম্মেল হক এর বাড়ির পিছনে খোরশেদ আলম স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিয়ান চালিয়ে মোঃ সজীব হাসান (২০), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- খলিশাকান্দি উত্তরপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ টিপ চাকুসহ আটক করে।  তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে অদ্য ৮ নভেম্বর শনিবার  বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

לא נמצאו הערות


News Card Generator