গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা

গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা
Auf Eidok teilen
গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা
Foto: Archiv

রাজবাড়ী জেলার গোয়ালন্দে লাল তিলে কেমিক্যাল মিশিয়ে রোদে শুকিয়ে কালো তিল বলে সরবরাহ করার অপরাধে প্রায় ৫ মণ ভেজাল তিল জব্দ করে বিনষ্ট এবং সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ী মোঃ ছাত্তার মোল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস। 

 গতকাল ৭ই নভেম্বর দুপুর ৩টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়া এলাকার অভিযুক্তর বাড়ি পাশে অভিযান চালিয়ে মাঠে শুকানো অবস্থায় প্রায় ৫ মন তিল জব্দ করা হয়। 

 জানা যায়, অভিযুক্ত আঃ ছাত্তার মোল্লা বিভিন্ন ধরণের খাদ্য শস্য হাট বাজার থেকে লাল তিল ক্রয় করে পাইকারি বিক্রি করার আড়ালে দেশের বিভিন্ন অসাদু ব্যবসায়ীদের সাথে যোগসাজস করে কালো রঙ মিশিয়ে ভালো করে রোদে শুকিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এসব লাল তিলে কালো রং মিশিয়ে বেশী লাভ পাওয়া যায় বলে তিনি বিক্রি করেন।

 ইউএনও সাথী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লাল তিলকে রং মিশিয়ে কালো করে বিক্রি করা হচ্ছে, এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে রোদে শুকানো অবস্থায় প্রায় ৫ মণ তিল জব্দ করে তা বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত আঃ ছাত্তার মোল্লাকে ২০০৯ এর ৫৩ ধারায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 তিনি আরও বলেন, অভিযুক্ত ছাত্তার ব্যক্তি স্বীকার করেছেন তিনি আর এগুলো ভবিষ্যতে করবেন না। এরপর যদি আমরা আবার জানতে পারি তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 এ সময় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! Verbrechen Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 94 Views গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার Verbrechen গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 106 Views কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে Verbrechen কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 Views জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল Verbrechen জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 Views ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী Verbrechen ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 Views কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি Verbrechen কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 138 Views ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ Verbrechen ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 Views