গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা..

Sujat Molla avatar   
Sujat Molla
গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা..
গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা..
ছবি: সংগৃহীত
গোয়ালন্দে লাল তিলে রং মিশিয়ে করা হতো কালো॥মোবাইল কোর্টে জরিমানা

রাজবাড়ী জেলার গোয়ালন্দে লাল তিলে কেমিক্যাল মিশিয়ে রোদে শুকিয়ে কালো তিল বলে সরবরাহ করার অপরাধে প্রায় ৫ মণ ভেজাল তিল জব্দ করে বিনষ্ট এবং সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ী মোঃ ছাত্তার মোল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস। 

 গতকাল ৭ই নভেম্বর দুপুর ৩টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়া এলাকার অভিযুক্তর বাড়ি পাশে অভিযান চালিয়ে মাঠে শুকানো অবস্থায় প্রায় ৫ মন তিল জব্দ করা হয়। 

 জানা যায়, অভিযুক্ত আঃ ছাত্তার মোল্লা বিভিন্ন ধরণের খাদ্য শস্য হাট বাজার থেকে লাল তিল ক্রয় করে পাইকারি বিক্রি করার আড়ালে দেশের বিভিন্ন অসাদু ব্যবসায়ীদের সাথে যোগসাজস করে কালো রঙ মিশিয়ে ভালো করে রোদে শুকিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এসব লাল তিলে কালো রং মিশিয়ে বেশী লাভ পাওয়া যায় বলে তিনি বিক্রি করেন।

 ইউএনও সাথী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লাল তিলকে রং মিশিয়ে কালো করে বিক্রি করা হচ্ছে, এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে রোদে শুকানো অবস্থায় প্রায় ৫ মণ তিল জব্দ করে তা বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত আঃ ছাত্তার মোল্লাকে ২০০৯ এর ৫৩ ধারায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 তিনি আরও বলেন, অভিযুক্ত ছাত্তার ব্যক্তি স্বীকার করেছেন তিনি আর এগুলো ভবিষ্যতে করবেন না। এরপর যদি আমরা আবার জানতে পারি তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 এ সময় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Nema komentara


News Card Generator