ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, “বিএনপি ও দেশের মানুষের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন পথে এগিয়ে নিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল।
তিনি আরও বলেন, এখনও হতাশ হওয়ার কিছু নেই। দলীয় যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা চূড়ান্ত নয়। আমরা বিশ্বাস করি, তারেক রহমান সাহেব সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই কেউ দল বা কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলবেন না। বিএনপিই আমাদের পরিচয়, আমাদের আশা। দল যদি আমাদের মনোভাব বুঝে, তবে সেটাই বিজয়; না বুঝলেও জনগণই আমার শেষ ভরসা। আমি সবসময় আপনাদের পাশেই থাকব, ইনশাআল্লাহ দলও আমাদের পাশে থাকবে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি।
App „Eye News BD“
Bemerkungen 0