দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত নয়: ফরিদগঞ্জে সমাবেশে এম এ হান্নান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, ঘোষিত দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত নয়। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের প্রতি আস্থা রাখার আহ্বান জ..
Partager sur Eidok
দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত নয়: ফরিদগঞ্জে সমাবেশে এম এ হান্নান
Photo : collectée

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, “বিএনপি ও দেশের মানুষের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন পথে এগিয়ে নিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল।

তিনি আরও বলেন, এখনও হতাশ হওয়ার কিছু নেই। দলীয় যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা চূড়ান্ত নয়। আমরা বিশ্বাস করি, তারেক রহমান সাহেব সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই কেউ দল বা কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলবেন না। বিএনপিই আমাদের পরিচয়, আমাদের আশা। দল যদি আমাদের মনোভাব বুঝে, তবে সেটাই বিজয়; না বুঝলেও জনগণই আমার শেষ ভরসা। আমি সবসময় আপনাদের পাশেই থাকব, ইনশাআল্লাহ দলও আমাদের পাশে থাকবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Nouvelles du district নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 77 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Nouvelles du district ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 47 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Nouvelles du district খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Nouvelles du district কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 79 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Nouvelles du district সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 65 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Nouvelles du district সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 140 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Nouvelles du district সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 72 Views