জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে বৈদ্যুতিক শক ব্যবহার করে মাছ ধরার অপরাধে রুবেল মণ্ডল নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী
এলাকায় রুবেল মণ্ডল বৈদ্যুতিক শক ব্যবহার করে মাছ ধরছিলেন।
এ সময় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে প্রশাসন।
পরে উপজেলা প্রশাসন কর্মকর্তা ইউএনও মোবাইল কোর্ট কোর্ট পরিচালনা করে রুবেল মণ্ডলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ব্যবহার করে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ।
এতে নদীর জীববৈচিত্র্য নষ্ট হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়।
অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
'Eye News BD' uygulaması
Yorumlar 0