বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুলিশ বুলবুলিকে আটক করে।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক নারীকে বিড়ালের গলা কেটে হত্যা করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত নারীর শাস্তির দাবি ওঠে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানায়, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর নির্দেশেই সংগঠনটি থানায় অভিযোগ দায়ের করে।

 

সংগঠনটির আহ্বায়ক আদনান আজাদ বলেন, ‘আমরা প্রতিটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়ছি। প্রতিটি প্রাণী নির্যাতনের বিচার হোক—এটাই আমাদের দাবি।’

আরেক সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল—এই চেতনায় সবাইকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে।’

প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই আইনের অধীনেই বুলবুলি বেগমকে আটক করা হয়েছে।

 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views