বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুলিশ বুলবুলিকে আটক করে।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক নারীকে বিড়ালের গলা কেটে হত্যা করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত নারীর শাস্তির দাবি ওঠে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানায়, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর নির্দেশেই সংগঠনটি থানায় অভিযোগ দায়ের করে।

 

সংগঠনটির আহ্বায়ক আদনান আজাদ বলেন, ‘আমরা প্রতিটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়ছি। প্রতিটি প্রাণী নির্যাতনের বিচার হোক—এটাই আমাদের দাবি।’

আরেক সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল—এই চেতনায় সবাইকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে।’

প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই আইনের অধীনেই বুলবুলি বেগমকে আটক করা হয়েছে।

 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views