বিরল রোগে আক্লান্ত শিশু ইকরা মনির চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংগঠন SEBA(সেবা)র ৫০ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান!!

বিরল রোগে আক্লান্ত শিশু ইকরা মনির চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংগঠন SEBA(সেবা)র ৫০ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান!!..
Auf Eidok teilen
বিরল রোগে আক্লান্ত শিশু ইকরা মনির চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংগঠন SEBA(সেবা)র ৫০ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান!!
Foto: Archiv

 

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মোলামখারচর গ্রামের অসহায় মোঃ জামাল মিয়ার ছয় মাস বয়সী কন্যা সন্তান ইকরা মনি বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। জন্মগতভাবে তার খাদ্যনালী ও ফুসফুস একত্রে হয়ে বৃহৎ আকার ধারণ করায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।
এই দুঃখজনক খবর সামাজিক সংগঠন ‘সেবা’ জানতে পারলে শিশুটির চিকিৎসার সহায়তায় সপ্তাহব্যাপী অর্থ সংগ্রহ অভিযান চালায়। দেশ ও প্রবাসের অসংখ্য মানবিক হৃদয়ের মানুষ এই আহ্বানে সাড়া দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৭ নভেম্বর) আসরের নামাজের পর সংগঠনের পক্ষ থেকে ইকরা মনির পরিবারের হাতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা মানবিক সহায়তা হস্তান্তর করা হয়।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ফরহাদ, উপদেষ্টা ও মুখ্য সংগঠক জুবায়ের ইবনে সাঈদ মানিক, উপদেষ্টা মোঃ নুরুজ্জামান, মুরাদ আহমেদ, প্রধান সমন্বয়ক আল ইমরান, সভাপতি তোফায়েল আহমেদ, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সহ-অর্থ সম্পাদক শরীফ আহমেদ শুভ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোশারফ হোসাইন, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-আপ্যায়ন সম্পাদক তরিকুল ইসলাম পরশ, কার্যকরী সদস্য মেহেদী হাসান শরীফ ও সদস্য মোঃ রায়হান।
সহায়তা হস্তান্তর শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি এক যৌথ বিবৃতিতে বলেন—
 “দেশ ও প্রবাসের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই মহানুভবতা চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও সেবার সকল মানবিক কার্যক্রমে এমন আন্তরিক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

অনুষ্ঠান শেষে অসুস্থ শিশু ইকরা মনি ও সকল দাতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Bezirksnachrichten নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 74 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Bezirksnachrichten ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Bezirksnachrichten খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Bezirksnachrichten কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Bezirksnachrichten সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Bezirksnachrichten সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 129 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Bezirksnachrichten সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views