বিরল রোগে আক্লান্ত শিশু ইকরা মনির চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংগঠন SEBA(সেবা)র ৫০ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান!!

বিরল রোগে আক্লান্ত শিশু ইকরা মনির চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংগঠন SEBA(সেবা)র ৫০ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান!!..
שיתוף ב-Eidok
বিরল রোগে আক্লান্ত শিশু ইকরা মনির চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংগঠন SEBA(সেবা)র ৫০ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান!!
צילום: ארכיון

 

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মোলামখারচর গ্রামের অসহায় মোঃ জামাল মিয়ার ছয় মাস বয়সী কন্যা সন্তান ইকরা মনি বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। জন্মগতভাবে তার খাদ্যনালী ও ফুসফুস একত্রে হয়ে বৃহৎ আকার ধারণ করায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।
এই দুঃখজনক খবর সামাজিক সংগঠন ‘সেবা’ জানতে পারলে শিশুটির চিকিৎসার সহায়তায় সপ্তাহব্যাপী অর্থ সংগ্রহ অভিযান চালায়। দেশ ও প্রবাসের অসংখ্য মানবিক হৃদয়ের মানুষ এই আহ্বানে সাড়া দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৭ নভেম্বর) আসরের নামাজের পর সংগঠনের পক্ষ থেকে ইকরা মনির পরিবারের হাতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা মানবিক সহায়তা হস্তান্তর করা হয়।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ফরহাদ, উপদেষ্টা ও মুখ্য সংগঠক জুবায়ের ইবনে সাঈদ মানিক, উপদেষ্টা মোঃ নুরুজ্জামান, মুরাদ আহমেদ, প্রধান সমন্বয়ক আল ইমরান, সভাপতি তোফায়েল আহমেদ, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সহ-অর্থ সম্পাদক শরীফ আহমেদ শুভ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোশারফ হোসাইন, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-আপ্যায়ন সম্পাদক তরিকুল ইসলাম পরশ, কার্যকরী সদস্য মেহেদী হাসান শরীফ ও সদস্য মোঃ রায়হান।
সহায়তা হস্তান্তর শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি এক যৌথ বিবৃতিতে বলেন—
 “দেশ ও প্রবাসের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই মহানুভবতা চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও সেবার সকল মানবিক কার্যক্রমে এমন আন্তরিক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

অনুষ্ঠান শেষে অসুস্থ শিশু ইকরা মনি ও সকল দাতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী חדשות המחוז ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী 111 Views ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ חדשות המחוז ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ 87 Views ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড חדשות המחוז ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড 64 Views বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক חדשות המחוז বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক 74 Views নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা חדשות המחוז নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা 145 Views দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি חדשות המחוז দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি 70 Views মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন חדשות המחוז মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন 71 Views