রাঙ্গুনিয়ায় জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙ্গুনিয়ায় জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাঙ্গুনিয়ায় জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন..
রাঙ্গুনিয়ায় জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন..
ছবি: সংগৃহীত
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই চেতনা ও আদর্শ বুকে ধারণ করে..
নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সীতাকুণ্ডের কৃতি সন্তান কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়ার জিয়া নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে যিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
 
এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
 
রাঙ্গুনিয়া জিয়া নগরে পৌঁছালে স্থানীয় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, জিয়া মঞ্চ, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাঁরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই চেতনা ও আদর্শ বুকে ধারণ করে আমি জনগণের পাশে দাঁড়াতে চাই। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
 
তিনি আরও বলেন,
“চট্টগ্রাম-৪ আসনের মানুষ বিএনপির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ ধানের শীষের জয় হবেই।”
 
 
 
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুবদল সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জুবায়ের আহমেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
শ্রদ্ধা নিবেদন শেষে কাজী সালাউদ্দিন ও তাঁর সহযাত্রীরা রাঙ্গুনিয়া বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
 
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে তাঁর এই যিয়ারত ও প্রচারণামূলক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে।
Hiçbir yorum bulunamadı


News Card Generator