কটিয়াদী-নিকলীতে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত !
নিজস্ব প্রতিবেদক:
ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কটিয়াদী ও নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম।
প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ফারুক হোসেন ও হামিদুল ইসলাম।
এই প্রশিক্ষণ কর্মসূচি “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায়” প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে অ
নুষ্ঠিত হয়।