যশোরে মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ | আই নিউজ বিডি

যশোর

যশোরে মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

****
Eidokでシェア
যশোরে মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
写真:提供

যশোর শহরের জেলরোডে অবস্থিত আলোচিত মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেন।

অভিযোগ অনুযায়ী, ক্লিনিকের গাইনী চিকিৎসক ডা. সোনিয়া শারমিনের অবহেলা ও অদক্ষতার কারণে রোগী ফরিদা ইসলাম (৩৮) এর মৃত্যু হয়। তিনি যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আয়নাল হকের স্ত্রী।

স্বজনদের বরাতে জানা যায়, জরায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ফরিদা ইসলাম। চিকিৎসার জন্য তিনি ডা. সোনিয়া শারমিনের শরণাপন্ন হন। চিকিৎসক অপারেশনের পরামর্শ দিলে প্রায় ১২ দিন আগে মাতৃসেবা ক্লিনিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অপারেশনের পর বাড়িতে ফেরার কিছুদিনের মধ্যেই ফরিদার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে তাকে পুনরায় একই ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু ডা. সোনিয়া জানান, তিনি আর চিকিৎসা দিতে পারবেন না। এরপর ফরিদাকে যশোর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনেরা অভিযোগ করেন, ঢাকার চিকিৎসকেরা জানিয়েছেন ফরিদার ভুল অপারেশন ও পরবর্তী ভুল চিকিৎসার কারণে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তারা দাবি করেন, জরায়ুতে ক্যান্সার থাকা সত্ত্বেও ভুলভাবে অস্ত্রোপচার করা হয়, যা মৃত্যুর মূল কারণ।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা বিকেলে মাতৃসেবা ক্লিনিক ঘেরাও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেন, “ফরিদা আমাদের রোগী ছিলেন। ডা. সোনিয়া অপারেশন করেছেন। এখন শুনেছি তিনি মারা গেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক ডা. সোনিয়া শারমিন অভিযোগ অস্বীকার করে বলেন, “অপারেশনের আগে রোগীকে বায়োপসি পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা রাজি হননি। তাদের অনুরোধেই অপারেশন করা হয়। আমার কোনো ভুল ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন।”

コメント 0

コメントがありません

関連記事

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 他の কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 187 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 他の নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 他の নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 他の সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 他の সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 他の শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 他の গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views