নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে: সেনাসদর

The Army Headquarters stated that a free and fair election will strengthen Bangladesh’s stability. After the election, the army will return to the barracks as law and order gradually normalizes.
Chia sẻ lên Eidok
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে: সেনাসদর
Ảnh: tư liệu

দেশের স্থিতিশীলতা রক্ষা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছে সেনাসদর। তারা জানিয়েছেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হোক। এতে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা সরকারের রূপরেখা অনুযায়ী কাজ করছি। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আর সেনাবাহিনী তখন ব্যারাকে ফিরে যাবে। আমরা সেই মুহূর্তের প্রতীক্ষায় আছি।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু আমরা গত ১৫ মাস ধরে মাঠে আছি। নির্বাচনের পর হয়তো আরও কিছুদিন থাকতে হবে। এতে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। তবুও সেনাবাহিনী চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছে, যা বাংলাদেশে বিরল এক অভিজ্ঞতা।”

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো মিথ্যা তথ্য ও অপপ্রচারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। আমি সবাইকে নিশ্চিত করতে চাই — সেনাবাহিনী প্রধানসহ সিনিয়র নেতৃত্বের প্রতি বাহিনীর প্রতিটি সদস্য অনুগত ও ঐক্যবদ্ধ।”

তিনি আরও যোগ করেন, “এই ধরনের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি, মিথ্যাকে প্রতিহত করতে সত্যের শক্তিই যথেষ্ট। সেনাবাহিনী তাদের দায়িত্বে অবিচল রয়েছে এবং দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সদা প্রস্তুত।”

সেনাসদর জানায়, চলমান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং তারা আশা করছে নির্বাচনের পর দেশে আরও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Khác ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 59 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Khác বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 74 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 109 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 148 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 161 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 155 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 121 Views