নিজস্ব প্রতিবেদক | ফেনী | ৫ নভেম্বর ২০২৫
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা জরিফ আলী হাজী বাড়িতে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আলী আশরাফ (৪৫)। তিনি মৃত আবদুল জব্বারের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আলী আশরাফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।
אפליקציית "Eye News BD"
הערות 0