বিএনপির সঙ্গে ২০ আসনে চায় এনসিপি, মন্ত্রিসভায়ও হিস্যার দাবি

As the 13th national election nears, the National Citizens Party (NCP) seeks 20 constituencies and three cabinet positions from the BNP. Informal talks are ongoing, fueling speculation about a potenti..
Auf Eidok teilen
বিএনপির সঙ্গে ২০ আসনে চায় এনসিপি, মন্ত্রিসভায়ও হিস্যার দাবি
Foto: Archiv

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও ক্ষমতায় অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছে। দলটি অন্তত ২০টি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ এবং ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় তিনটি মন্ত্রণালয়ের দাবি তুলেছে। যদিও এখন পর্যন্ত এ আলোচনা অনানুষ্ঠানিক পর্যায়েই চলছে, তবুও রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিএনপি ও এনসিপি—দুই দলের শীর্ষ সূত্র থেকে জানা গেছে, এনসিপি ঢাকাসহ অন্তত ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। এর মধ্যে ঢাকায় চারটি আসনকে গুরুত্ব দিচ্ছে তারা। কিছু আসনে ইতিমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি চূড়ান্ত সমঝোতা হয়, তবে বিএনপি প্রয়োজনে তাদের প্রার্থী প্রত্যাহার করে এনসিপিকে ছাড় দিতে পারে বলে সূত্র জানায়।

এনসিপির একাধিক নেতার মতে, কেবল আসন নয়, রাজনৈতিক নিরাপত্তার বিষয়টিও তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা চান, বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে অন্তত তিনজনকে মন্ত্রী করা হোক। যদিও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি, তবুও আলোচনা অব্যাহত রয়েছে। অন্যদিকে বিএনপি চায় না যে এনসিপি জামায়াতে ইসলামী বা অন্য কোনো বিতর্কিত শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাক।

জানা গেছে, জামায়াতও এনসিপির প্রতি আগ্রহ দেখিয়েছে। বরং তারা বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে রাজি। কিন্তু এনসিপির শীর্ষ নেতাদের মতে, তারা ‘ডানপন্থী’ তকমা এড়িয়ে যেতে চান এবং নিজেদের ‘মধ্যপন্থী’ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হলে আমরা সেটি বিবেচনা করব।”

এদিকে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এনসিপি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। এতে মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন তাসনিম জারা। এই কমিটি সারাদেশে প্রার্থী বাছাই, প্রচারণা, আইনি সহায়তা এবং মাঠপর্যায়ের সমন্বয় তত্ত্বাবধান করবে।

দলীয় সূত্রে জানা গেছে, আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ থেকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ বা চাঁদপুর-৫ থেকে, আর তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান। এছাড়া আরও বহু কেন্দ্রীয় নেতা মনোনয়ন পেতে আগ্রহী, যার মধ্যে রয়েছেন মনিরা শারমিন (নওগাঁ-৫), সারোয়ার তুষার (নরসিংদী-২), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২), আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪), ও আশরাফ উদ্দীন মাহাদী (ব্রাহ্মণবাড়িয়া-২)।

তবে এসব আসনের বেশিরভাগেই বিএনপি ইতোমধ্যে প্রার্থী দিয়েছে। এখন দেখার বিষয়, আলোচনার মাধ্যমে বিএনপি কি তাদের কিছু আসন ছেড়ে দেয় কি না।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত না হলেও দলটির সিদ্ধান্তে তাদের প্রভাব রয়েছে। এনসিপি সূত্র বলছে, বিএনপির সঙ্গে সমঝোতা হলে আসিফ মাহমুদ ঢাকা-১০ এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন।

একই সঙ্গে এনসিপি এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, “এই মুহূর্তে আমরা জোট নিয়ে ভাবছি না, বরং সাংগঠনিক ভিত্তি শক্ত করছি। শেষ সময়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি এখন একটি “কিংমেকার” অবস্থানে আছে। তাদের অংশগ্রহণ ও আসন সংখ্যা আগামী নির্বাচনের জোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিএনপির সঙ্গে সমঝোতা হলে এটি বিরোধী রাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করবে, আর এককভাবে গেলে এনসিপির জনপ্রিয়তা পরীক্ষা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার পরেই স্পষ্ট হবে, এনসিপি কোন পথে যাবে—জোটে নাকি একক লড়াইয়ে। তবে দলটি যে আগামী নির্বাচনে দৃশ্যমান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, তা এখন এক প্রকার নিশ্চিত।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Andere ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 84 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Andere বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 129 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andere নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 125 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 174 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 160 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 126 Views