আশুলিয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা।

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আশুলিয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা।
আশুলিয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা।
ছবি: সংগৃহীত
আশুলিয়ায় থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ উঠা নানা দূর্নীতি ও অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে।..

 স্বেচ্ছাচারিতা ভাবে মিথ্যা চুরির মামলা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে খোদ নিজে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শনিবার (০২ নভেম্বর ) রাতে আশুলিয়া থানায় নাছরীন আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি দুই সাংবাদিকরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ বুলেটিনের নিজস্ব প্রতিবেদক ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার (সাকিব আসলাম) এবং সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সুফি সুমন।

মামলার বাদী অ্যাডভোকেট নাছরিন আক্তার। তিনি ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা যায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার ১নং আসামি সাংবাদিক সফি সুমন মামলার বাদী অ্যাডভোকেট নাছরিন আক্তারকে ২০২১ সাল থেকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিছু ছবি ও ভিডিও দিয়ে তাকে ব্লাকমেইল করতে শুরু করে এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator