৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের… | আই নিউজ বিডি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি  সভা অনুষ্ঠিত হয়েছে।..

Tuhid Hasan avatar   
Tuhid Hasan
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি  সভা অনুষ্ঠিত হয়েছে।..
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি  সভা অনুষ্ঠিত হয়েছে।..
ছবি: সংগৃহীত
তৌহিদ হাসান জেলা প্রতিনিধি

 

সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মাদারগঞ্জ থানা মোড়ের অস্থায়ী কার্যালয়ে চর পাকেরদহ, কড়ইচড়া ও গুনারীতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময়ে জামালপুর ৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুলের মনোনয়ন পাওয়ার  খবরে সবাই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান।  একটি মোনাজাত অনুষ্ঠিত হয়।


সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল রহমান জিয়া।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক মজনু ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, সহ-সভাপতি অধ্যাপক আলমগীর কবির, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সুরুজ, পৌর শ্রমিক দলের সভাপতি বজলুল রহমান, চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুবহান ফকির, সহ-সভাপতি হেলাল উদ্দিন মাস্টার,পৌর  বিএনপির প্রচার সম্পাদক হুমায়ূন আহমেদ 
 ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চান, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ মান্নান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক বীরবল।মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান হারুন। উপজেলা যুবদল নেতা আবু সাঈদ 

এছাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য বাবু লিটন চন্দ্র রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোজা,  এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Nessun commento trovato


News Card Generator