ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক ৪ ঘন্টা ধরে অবরোধ | আই নিউজ বিডি

ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক ৪ ঘন্টা ধরে অবরোধ

Towhidul Islam avatar   
Towhidul Islam
ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক ৪ ঘন্টা ধরে অবরোধ
ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক ৪ ঘন্টা ধরে অবরোধ
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আংশিক আকবরশাহ-পাহাড়তলী) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভি..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আংশিক আকবরশাহ-পাহাড়তলী) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্নস্থানে মহাসড়ক অবরোধ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ঘোষণা করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কাজী সালাউদ্দিনকে। ঘোষণার পর থেকে দলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সবাই দ্রুত রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন।

সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে।

Geen reacties gevonden


News Card Generator